আমাদের সম্পর্কে
১০/১১/২৪ তারিখে আমি এই পেইজটা খুলেছিলাম। শুরুটা ছিল খুব আস্তে ধীরে, কোনো solid planning ছাড়াই, একদম হুট করে।
জব করতে চাইতাম, কিন্তু ছোট বাবু আছে, তাকে দেখার মতো কোনো support ছিল না। হাতে অনেক সময় ছিল, সারাদিন বাবুকে নিয়েই থাকতাম।
বিজনেস সম্পর্কে আমার বা আমার হাজব্যান্ডের কোনো idea ছিল না। অর্ডার নেই, তবুও প্রতিদিন নিয়ম করে ছবি তুলতাম, পোস্ট করতাম। এক ছবি ৫০ বারের বেশি তুলেছি, নানান ব্যাকগ্রাউন্ডে।
যখন অর্ডার আসা শুরু হলো, বাবুকে ঘুম পাড়িয়ে রাত ২টা-৩টা পর্যন্ত পার্সেল রেডি করতাম। সেই আনাড়ি শুরু থেকেই আজকের Pozzo Toys।
বাবুদের জন্য বই আর খেলনা, সব এক জায়গায়, দাম সহ। সারাদেশে Cash on Home Delivery।
